শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা

ডেস্ক নিউজ:
মৌসুমি শীতের তীব্রতায় সারাদেশে জনস্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। কনকনে শীতের কারণে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। শীতজনিত রোগের ঝুঁকি মোকাবিলায় দেশের সব হাসপাতালের জন্য ৭ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা
জনস্বার্থে শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোধ ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনায় বলা হয়েছে—
১, হাসপাতালের ভাঙা জানালা, দরজা বা ঠান্ডা বাতাস প্রবেশের স্থান পিডব্লিউডি/এইচইডি/নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত মেরামত করতে হবে।
২, রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩, শীতকালীন রোগের চিকিৎসায় প্রয়োজনীয় নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ জরুরি ওষুধ পর্যাপ্ত রাখতে হবে।
৪, শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলক বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে।
৫, রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ ও প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করতে হবে।
৬, প্রতিদিন হাসপাতালের স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে।
৭, হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারির আওতায় রাখতে হবে, যাতে রোগীরা সঠিক ও সময়োপযোগী সেবা পায়।
এ নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
🦠 শীতকালে যে রোগগুলো বেশি হয়
শীতের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বিভিন্ন সংক্রমণ ও জটিলতা দেখা দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
🔹 শ্বাসতন্ত্রের রোগ
সর্দি-কাশি
নিউমোনিয়া
ব্রঙ্কিওলাইটিস
হাঁপানি ও শ্বাসকষ্ট বৃদ্ধি
শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
🔹 ডায়রিয়া ও পানিশূন্যতা
ঠান্ডায় বিশুদ্ধ পানি ব্যবহারে অসচেতনতা
খাবার সংরক্ষণজনিত সমস্যা
দ্রুত ওরাল স্যালাইন ও চিকিৎসা জরুরি।
🔹 ত্বকের সমস্যা
শুষ্ক ত্বক
চুলকানি
ফাটা ত্বক ও সংক্রমণ
🔹 হৃদরোগ ও উচ্চ রক্তচাপের জটিলতা
শীতে রক্তনালি সংকুচিত হয়
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে
🔹 শিশু ও নবজাতকের সমস্যা
হাইপোথার্মিয়া
শ্বাসকষ্ট
নিউমোনিয়া
⚠️ জনসাধারণের প্রতি পরামর্শ
✔️ শীত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন
✔️ শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিন
✔️ অসুস্থ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান
✔️ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না
